প্রকাশিত: Sun, Jan 28, 2024 6:04 AM আপডেট: Thu, Jun 4, 2026 9:51 AM
[১] গাজায় ইসরায়েলি গণহত্যা মামলায় আইসিজের রুলিং নিয়ে আলোচনা করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
ইমরুল শাহেদ: [২] জাতিসংঘের বিচার আদালত (আইসিজে) গাজায় গণহত্যা বন্ধে যে নির্দেশ দিয়েছে ইসরায়েলকে, তা নিয়ে আগামী সপ্তাহের বুধবার নিরাপত্তা পরিষদ আলোচনায় বসবে। আলজেরিয়া পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ইসরায়েলের দখলদারিত্বের উপর আরোপিত অস্থায়ী ব্যবস্থার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের ঘোষণার বাধ্যতামূলক প্রভাব ফেলবে।’ সূত্র: আল-জাজিরা
[৩] আইসিজে শুক্রবারের রুলিংয়ে বলেছে, হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে গণহত্যা চালানো বন্ধ করতে হবে এবং গাজার জন্য সহায়তা প্রদানের সুযোগ দিতে হবে। কিন্তু যুদ্ধ বন্ধের বিষয়ে আন্তর্জাতিক এই আদালত কোনো মন্তব্য করেনি।
[৪] জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, এই সিদ্ধান্তটি ‘স্পষ্ট বার্তা দেয় যে তারা যা চাইছে তা করার জন্য, যুদ্ধবিরতির প্রয়োজন হবে’।
[৫] নিরাপত্তা পরিষদে আরব প্রতিনিধি আলজেরিয়া শুক্রবার বিকেলে জাতিসংঘের ২২ সদস্যের আরব গ্রুপের সঙ্গে আলোচনার পর এই বৈঠকের প্রস্তাব করে। মনসুর বলেছেন, আরব দেশগুলো যুদ্ধ বন্ধের জন্য চাপ দেবে।
[৬] নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে আল-জাজিরার সংবাদদাতা গেব্রিয়েল এলিজোন্ডো বলেছেন, আলজেরিয়ার প্রস্তাব অনুযায়ী কূটনীতিকরা খুব দ্রুত একটি চুক্তির জন্য তাগিদ দেবেন। তিনি বলেছেন, এখন সকলের দৃষ্টি নিবদ্ধ নিরাপত্তা পরিষদের দিকে। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত